শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

সমাজে নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে বিভিন্ন সহিংসতা এখনো বাধা হয়ে দাঁড়ায়

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সমাজে নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে বিভিন্ন ধরনের সহিংসতা এখনো বাধা হয়ে দাঁড়ায়। ডিজিটাল নিরাপত্তা ও নারীর অধিকার রক্ষায় প্রশাসন, পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ২০২৫ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি পৌরটাউন মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) সুষ্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে বিভিন্ন ধরনের সহিংসতা এখনো বাধা হয়ে দাঁড়ায়। ডিজিটাল নিরাপত্তা ও নারীর অধিকার রক্ষায় প্রশাসন, পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান। তিন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী তিন নারীকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফাতেমা খাতুন: নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাধীনতার মাধ্যমে স্থানীয়ভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় তিনি সম্মাননা পান। চাকুরি ও শিক্ষায় সাফল্য অর্জনকারী রুপা মল্লিক: শিক্ষা ও কর্মজীবনে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কৃত করা হয় এছাড়া সফল জননী শান্তি প্রভা চাকমা, তিনি পরিবার, সমাজ ও মাতৃত্বের দায়িত্ববোধে অনুকরণীয় ভূমিকা রাখায় তাকে ‘সফল জননী’ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা এই তিন নারীকে নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং তাদের সফলতার গল্প সমাজে বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়।