শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

রাঙ্গামাটিতে টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অঙ্গীকার

১১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে দুর্নীতিবেরোধী সামাজিক আন্দোলনের সক্রিয় স্টেকহোল্ডার সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধির মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে একসাথে এই সেøাগানে বুধবার (১০ডিসেম্বর) সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙ্গামাটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভায় সদস্যগণ উপরোক্ত অঙ্গীকার ব্যক্ত করেন।

রাঙ্গামাটি সনাকের সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্বে ও সনাক সদস্য রেজাউর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভার শুরুতেই সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক’র সদস্য সীমা দেওয়ান। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য শেয়ার করেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি দলীয় উপস্থাপনার আলোকে ব্যাখ্যা প্রদান করেন এবং স্বেচ্ছাসেবীদের সামাজিক দায়বদ্ধতা ও সুনাগরিক হিসেবে সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সনাক রাঙ্গামাটির বার্ষিক কার্যক্রম, সাফল্য, চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় উপস্থাপন করেন এরিয়া কোর্ডিনেটর বেনজিন চাকমা।

সভায় অংশগ্রহণকারী সদস্যগণ ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা সমাধানে পরামর্শ প্রদান করেন। সনাক সদস্য মোহাম্মদ আলী এর পরিচালনায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে প্রশ্ন তুলে ধরেন সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা। সভায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। এছাড়াও তিনি উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। বিকেলে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।