শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

দীঘিনালার দুর্গম গ্রামে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

১০

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডেও দক্ষিণ নৌকাছড়ার বগরুমোহন কারবারি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় মানবিক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল (দি বেবি টাইগার্স) এর তত্ত্বাবধানে এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ওমর ফারুক (পিএসসি) ’র নির্দেশনায় উপজেলার দুর্গম এ পাহাড়ি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সেবা কার্যক্রমের প্রধান চিকিৎসক হিসেবে সরাসরি তদারকি ও পরিচালনা করেন জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ শাইকুদ্দিন সাকলাইন। এছাড়া অন্যান্য সেনা সদস্যরা সেখানে উপস্থিত থেকে রোগীদের সহযোগিতা করেন। সেনাবাহিনী জানায়, দুর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মোঃ শাইকুদ্দিন সাকলাইন বলেন, অত্যন্ত দুর্গম এলাকায় বসবাসরত মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।

এদকে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সবিতা রানী ত্রিপুরা বলেন, আমাদের এলাকায় হাসপাতাল বা ডাক্তার নেই। সেনাবাহিনীর কারণে আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি। এতে আমরা খুবই উপকৃত হয়েছি। চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পাশাপাশি সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।