শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

রাঙ্গামাটির রাজস্থলীতে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

১০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস রাজস্থলী উপজেলা শাখার ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী ২১৩তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেমবার (৮ডিসেম্বর) সকালে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কার্স সম্পন্ন হয়।

আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রান শিক্ষক এমদাদুউল্ল্যাহ, স্কাউট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ জাহেদুল আলম, বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক শাহনেওয়াজ মির্জা, রাঙ্গামাটি জেলা সম্পাদক বাবুর্শে মারমা সহ স্কাউটসের সকল প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ দিনব্যাপী এই কোর্সে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহন কারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।