শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহত

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল (৫০) চট্রগামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের ডিসি পার্ক সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে তাদের প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা কার্ভাড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তাঁর স্ত্রীও সাথে ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী সামান্য আহত হয়েছেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, চট্টগ্রামে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে মঙ্গলবার তিনি চট্টগ্রাম যান। ডাক্তারের সিরিয়ালে বিলম্বের কারনে তিনি শহর থেকে প্রাইভেট কারে করে চট্টগ্রামের ডিসি পার্কে ঘুরতে যাচ্ছিলেন। ডিসি পার্কের কাছাকাছি পৌঁছালে উল্টা পথে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এদিকে, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তাঁর মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার ৭ মে দুপুর ২টায় রামগড় কেন্দ্রিয় মাঠে তার জানাজার নামাজ শেষে কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।