শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

১৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় (খেয়াং পাড়া) এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে ‘সাধারণ শিক্ষার্থী, খাগড়াছড়ি পার্বত্য জেলা’ ব্যানারে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষার্থী আকাশ ত্রিপুরা। এতে সাধারণ শিক্ষার্থী জবা ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমা, সুভাষ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, রকিন ত্রিপুরা, কবিতা চাকমা প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই বর্বর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পাহাড়ে নারীরা আজ চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। কিছুদিন আগেই রাঙ্গামাটির কাউখালীতেও এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বক্তারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে শিক্ষার্থীরা নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।