শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবি

১৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন থানচি আদিবাসী ছাত্র সমাজ ও সাধারণ জনগণ। মঙ্গলবার (৬ মে) দুপুরে বাসষ্টেশন এলাকা থেকে শুরু করে বাজার অলিগলি ও প্রধান প্রধান সড়কের বিক্ষোভ মিছিল শেষে বাজার মাঠ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শৈটিংউ খিয়াং সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা ও যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। এসময় উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র সমাজের নেতা উক্যবুং মারমা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, খিয়াং স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠনের সদস্য চিংম্রা খিয়াং, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের দপ্তর সম্পাদক মংএনু মারমা, বম স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠনের সদস্য লালসিন বম, খুমী স্টুডেন্ট এসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক থংলে খুমী, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি আশাবান ত্রিপুরা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেছেন শুধু পার্বত্য চট্টগ্রামে নয় দুর্গম সীমান্তবর্তী পাহাড়ে বসবাসরত প্রতিটি নারী এখন আর নিরাপদ নয়। পাহাড়ে যেখানে যুগের পর যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি, সেখানে কোনো ধর্ষণ কিংবা হত্যার ঘটনা ঘটেনি কিন্তু থানচিতে দুর্গম এলাকায়ও এখন সেসব প্রত্যন্ত অঞ্চলে ধর্ষণের পর হত্যা ঘটনা ঘটছে। যেটি পার্বত্য চট্টগ্রামে আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীর উপর অশুভ দিন বয়ে আনছে। তাঁরা আরো বলেন, প্রত্যন্ত দুর্গম এলাকায় তিন সন্তানের জননী চিংমা খিয়াংকে নিজ জুমে কাজ করার সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসন সেটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে।

এই ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণকারীকে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনে কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্র সমাজের সংগঠনের নেতারা।

উল্লেখ্য, থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে ৮ নং ওয়ার্ড এলাকায় চিংমা খিয়াং (২৯) নামে এক আদিবাসী খিয়াং নারী গণধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে পাড়াবাসীর অভিযোগ। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।