শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

কাপ্তাই উপজেলায় সর্দি-কাশি ও নিউমোনিয়ায় শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে

৩০

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভারী বর্ষণ ও ঠাণ্ডা জনিত কারনে হাসপাতালে দিন দিন রোগী সংখ্যা বৃদ্বি পাচ্ছে। সোমবার (২সেপ্টেম্বর)বেলা ১২টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু ওয়ার্ডে গিয়ে দেখাযায় ওয়ার্ড গুলোতে বৃদ্ব ও শিশু ঠান্ডা,কাঁশি, সর্দি ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ড ইনচার্জ মিনু মারমা জানান, প্রতিদিন ঠান্ডা, সর্দি, কাঁশি ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে। এর মধ্যে বেশি ভর্তি আছে শিশু। উল্লেখিত রোগে ৩৬জন শিশু ও বৃদ্বের মধ্যে ১২জন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় চলে গেছে। অন্যরা চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পঃপ কর্মকর্তা ডাঃ রুইহুলা অং মারমা জানান, গত কয়েক দিনের প্রবল ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের ফলে ঠান্ডা ও সর্দি কাঁশি এবং পাশাপাশি শিশুদের নিউমোনিয়া বেড়েছে। হাসপাতালে প্রতিদিন এ রোগে ভর্তি হচ্ছে অনেকে। কেউ কেউ চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিড়ছে। তবে বৃষ্টির পনি এবং ঠান্ডা হতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।