শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশে গনমাধ্যমের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

২৯

॥ পলাশ চাকমা॥

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশে গনমাধ্যমের উপর সন্ত্রাসীদের সশন্ত্র হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ করেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ফজলে এলাহির সভাপতিত্বে এতে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও ডেইলি সান প্রতিনিধি মিলটন বড়ুয়া, নাগরিক সমাজের প্রতিনিধি ওমর ফারুক, জিসান বখতিয়ারসহ সাংবাদিক নতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তরা বলেন, গণমাধ্যম কর্মীদের উপর সন্ত্রাসী হামলা, অফিসে ভাংচুর এর ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীরা কখনো কোন সভ্য হতে পারেনা। মুক্ত সাংবাদিকতা দেশের সাংবিধানিক অধিকার ও রাষ্ট্রের এবং গনতন্ত্রের রক্ষা কবচ। তাই সাংবাদিক ও সাংবাদিকদের প্রতিষ্ঠানের উপর হামলা সংবিধান ও গনতন্ত্রের চরম আঘাত ছাড়া আর কিছুই নয়।