শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

কাপ্তাইএ শিশু ধর্ষন ঘটনায় মামলা আসামী মানিক পলাতক

২২

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই থানায় শিশুর পিতা উপস্থিত হয়ে ধর্ষক মোঃ জাহিদুল ইসলাম মানিক (২৮) এর নামে মামলাটি দায়ের করেন। আসামী কাপ্তাই নতুন বাজার কার্গো ডাউন সাইডে ৪নম্বর কাপ্তাই ইউনিয়ন ৫নং ওয়ার্ডে কেপিএম টিলার আবুল খায়ের এর ছেলে বলে জানা গেছে।

মামলার এজহারে ভিকটিম শিশুর পিতা উল্লেখ করেন যে, গত ৩০ আগষ্ট শুক্রবার দুপুর ২টার দিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে মোঃ জাহিদুল ইসলাম মানিক। চিৎকার করলে এক পর্যায়ে মুখ চেপে ধরে।

কাপ্তাই থানার দেবাশীষ সানা ওসি (তদন্ত) জানান, এই ঘটনায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছে ভিকটিমের পিতা। তবে আসামী পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।