শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

কাপ্তাইয়ে ছাত্রলীগের ৪ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

২৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম সিনেমা হল এলাকায় ছাত্রলীগের ৪ নেতা কর্মীকে কুপিয়ে রক্তাক্ত করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (৩১ আগষ্ট) রাত ৯টা ৩০ মিনিটের দিকে কেপিএম সিনেমাহল এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনার এক হত্যা মামলায় জামিনে আসা আসামি সোহেল এর নেতৃত্বে কয়েকজন যুবক প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে হাতুরি দিয়ে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে।

খবর পেয়ে রনি, রাফি,তুষার তাকে বাঁচাতে আসলে তাদেরও মারধর ও কুপিয়ে রক্তাক্ত করে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত । পরে তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর হামলাকারিরা পালিয়ে যায়। আহত ৪জনই চন্দ্রঘোণা ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা বলে জানা যায়।

আহত আজিমের বড় ভাই মিজান জানিয়েছেন, আমার ভাই আগে রাজনীতি করত। এখন সক্রিয় না। তাকে কোন কারণ ছাড়াই সোহেলের নেতৃত্বে আটকে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে। তার সারা শরীরের হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন ক্ষত বিখ্যাত হয়ে গেছে।

রবিবার (১সেপ্টেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই থানার দেবাশীষ সানা (ওসি) তদন্ত ফোনে জানান ঘটনা আমরা রাতে শুনেছি। তবে দুপুর পর্যন্ত এ বিষয়ে কোন পক্ষ হতেই কাপ্তাই থানায় মামলা বা অভিযোগ করেনি।