শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতংক সৃষ্টির দায়ে কাপ্তাই বিএনপি সদস্য নুরুল আলম বহিষ্কার

৩৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কাজে লিপ্ত থাকায় কাপ্তাই উপজেলা বিএনপি কমিটির কার্যকরী সদস্য মেঃ নুরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু এবং সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে দলের সুনাম নষ্ট করে ও দলীয় পদ পদবি ব্যবহার করে নিজ স্বার্থে জনমনে আতংক সৃষ্টি, বিভিন্ন ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে চাঁদার জন্য হুমকি প্রদানসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অপরাধে এবং দলীয় শৃঙ্খলা অমান্য করায় গঠনতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পথ থেকে

মো. নুরুল আলমকে বহিষ্কার করা হলো এবং এই সিন্ধান্ত রোববার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে উল্লেখ করা হয়। এবিষয়ে কাপ্তাই উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ইয়াছিন মামুন জানান, মোঃ নুরুল আলম এর সাথে দলের আর কোন সম্পর্ক নেই। এছাড়া কাপ্তাই উপজেলায় যারা বিএনপি দলের সুনাম নষ্ট করে কিছু করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সতর্ক করেছেন।