শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রাঙ্গামাটির লংগদুতে কলেজের জায়গা দখলমুক্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

২২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজের শিক্ষার্থীরা।

রবিবার ( ১সেপ্টেম্বর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজগর আলী এবং রাবেতা প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলামকে এ আল্টিমেটাম দেয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, আনোয়ার হোসেন, ইমরান হোসেন,মনির হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও অত্র কলেজের শিক্ষার্থীরা।

এতে শিক্ষার্থীরা এসময় বলেন সুলতান আহমেদ কলেজে চাকরি করার সুবাদে তাকে রাবেতায় থাকার জন্য ভাড়া দেওয়া হয়। পরবর্তীতে সুলতান আহমেদ জায়গায় বিগত সরকারের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে স্থায়ী বাড়ি-ঘড় করেন এবং ভাড়া দেওয়া বন্ধ করে দেন। অন্যদিকে শাহাদাৎ হোসেন শিপু এক সময়ের বিএনপি নেতা পরবর্তীতে আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে ক্ষমতার অপব্যবহার করে প্রায় তিন কোটি টাকার জায়গা দখল করে ঘর নির্মান করে। কতৃপক্ষ তার ক্ষমতার কাছে কারো নিকট বিচার চাওয়ারও সাহস পায়নি।

গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর কলেজের শিক্ষার্থীরা জায়গা দখলমুক্ত করতে আসলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। ২৫- ২৬দিন হয়ে গেলেও জায়গা দখলমুক্ত না হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজর শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে আন্দোলনের নামার হুমকি দেন।
এসময় কলেজ সহ উপজেলার কয়েকটি জায়গায় জায়গা দখলমুক্তের দাবিতে ব্যানার টানিয়ে দেয় শিক্ষার্থীরা।