শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার মালদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার সোনাই এলাকার মালদ্বীপ গ্রামের বোট চালক কাদির হোসেনের ছোট মেয়ে বলে জানা গেছে।

নিহত শিশুর বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে বাজার থেকে আসলে ওদের জন্য বিস্কুট নিয়ে আসি। পরে ওরা খেতে খেতে পাশের রুমে খেলঅ করছিল। পাশের কক্ষে কাজ করতে ছিলাম পরে ওদের আওয়াজ না পাওয়ায় ডাকাডাকি করলে বলে ওরা নদীর ঘাটের দিকে গেছে পরে খোঁজ না পেয়ে হইচই শুরু করি। আশেপাশে খুঁজে না পেয়ে পানিতে খোজাখুঁজি করলে কিছুক্ষণ পর তাকে পানির নিচে পাওয়া যায়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনর রশীদ জানান, শিশুটির মৃত্যুর বিশয়টি নিশ্চিত করেন। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয় বলে জানান।