শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র অপসারণ দাবি

২৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙ্গালিদের ‘অ-পাহাড়ী’ বলে আখ্যা দিয়ে অবমাননা মূলক বক্তব্য প্রদান করায় অন্তরবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবি জানিয়েছে পাহাড়ের অধিবাসীরা। বৃহস্পতিবার (২৯আগষ্ট) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাটিরাঙ্গা সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মূল সড়কের রাস্তার মোড়ে সমাবেশ করে।

সম্প্রতি খাগড়াছড়ি সফরকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক বাঙ্গালী জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত দাবী করে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা তাঁর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পদত্যাগের দাবী করেন। পদত্যাগ না করলে ‘এক দফা’ আন্দোলনের ঘোষনা দেন বক্তারা। তাঁর অপসারনের দাবীতে কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ আমির হোসেন রনি, কামাল হোসেন সজীব, মোঃ ফয়জুল্লাহ ও আদনান আহমেদ স্বাধীন প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।