শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

দীঘিনালায় বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

৩১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বন্যায় কবলিত এলাকার বন্যায় দূর্গত লোকজনের মাঝে দীঘিনালা সেনা জোনের ৪ই বেংগল এর দি বেবী টাইগার্স পক্ষ থেকে চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পুরাতন বাজার) চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এসময় বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড এম্বুলেন্সের লে. কর্নেল রাকিবুল ইসলাম, গাইনী চিকিৎসক লে. কর্নেল ডা: সেতারা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা: আসিফ রোবায়েত, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা: সাবিনা, ক্যাপ্টেন ডা: রাকিব, ডা: আশুতোষ চাকমা।

মেডিকেল ক্যাপ পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন জোনের ক্যাপ্টেন এম.এন।মোমিন শিহাব, বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার চৌধুরী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা প্রমূখ।

চিকিৎসা সেবা নিতে আসা হাচিনসনপুর এলাকার রাবেয়া (৩৪) বর্ন্যায় ঘরবাড়ি তলিয়ে গেছে। পরিবারের পানি বাহিত রোগ দেখা দিয়েছে। সেনাবাহিনীর মেডিকেল ক্যামে এ চিকিৎসা সেবা নিতে এসেছি। উপকার ভোগী রমেলা চাকমা (৪৫)সহ অনেকই সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও পেয়ে কৃতজ্ঞতা জানান।