শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মানিকছড়িতে বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা

২১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার ছুদুরখীল এলাকায় বন্যা ও পাহাড় ধ্বসের কবলে পড়া অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন ধরণে শুকনো খাবার ও ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল, ডাল, আটা, তৈলসহ বিভিন্ন ধরণে নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ও ত্রাণ সমাগ্রী প্রদান করেন।

এ সময় তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগকালীণ মূহুর্তে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িছে দিয়েছে। অতিতের ন্যায় আগামীতেও এ ধারা অব্যহত থাকবে। বিতরণকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।