শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়িতে মহান আল্লাহ ও বিশ্ব নবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

২৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুসলমানদের মধ্যে এই কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করা হয়। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাধারণ শিক্ষার্থী ও গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। প্রায় আধঘন্টার জন্য জেলা প্রশাসক কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়ে।

জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং তাদের দাবী মেনে নেন। তিনি জানান, ধর্ম নিয়ে কটূক্তিকারী সুইডেন চাকমা এবং ঋদ্ধ চাকমার বিরুদ্ধে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর এবং ইসলামী আন্দোলন খাগড়াছড়ির সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী প্রমুখ। বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদানসহ ব্লাসফেমী আইন বাস্তবায়নের দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়িকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান জানান, কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের টিম মাঠে রয়েছে।