শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

রামগড়ে মাহিন্দ্র ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ১

১৭৩

॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥

খাগড়াছড়ির রামগড়ে মুল সড়কে মাহিন্দ্র ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে মোহাম্মদ হৃদয় (২০) নামে একজন ব্যাক্তি আহত হয়। সোমবার(৬ নভেম্বর) দুপুর ২টায় রামগড় সার্কেল অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহালছড়ি এলাকার বাসিন্দা আব্দুল আউয়াল এর ছেলে বলে জানা যায়।

আহত ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য রামগড় উপজেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে, বর্তমানে মাহিন্দ্র ও নোহাগাড়ি থানার হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আরো জানান. ঘটনা পর পরই গাড়ির চালক পালিয়ে যায়।