শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে ভারী যান চলাচল: যে কোন সময় দুর্ঘটনার শঙ্কা

১৯৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মসজিদের পাশে কুদুমছড়ার ওপর নির্মিত বেইলি সেতুর খুঁটি ও পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বারবার মেরামত করে কোনো রকমে সেতুটি চালু রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সেতুর ওপর দিয়ে চলছে পাথর বোঝাই ভারী যানবাহন।

সোমবার সরেজমিনে দেখা গেছে, ওই সড়কে শফিপুর মসজিদের পাশে অবস্থিত বেইলি সেতুর নিচে পিলার নড়েবড়ে পাটাতন ফাটল ধরে একপাশে কাঁদ হয়ে যায়। সেতুর নিচে নট গুলো খুলে পড়ে যায়। এ ছাড়া সেতুটির লোহার পাটাতনে মরিচা ধরেছে, পাটাতনও ভেঙে গেছে। গাড়ি উঠলেই সেতুটি কাঁপে। এই অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে।

এলাকার ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ বলেন, বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভয়ে ভয়ে গাড়ি চালান চালকরা। গাড়ি উঠলেই সেতুগুলো দুলতে থাকে। ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, কুদুমছড়ার উপর নির্মিত বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বেইলি সেতুটি সংস্কার করার জন্য কয়েকবার উপজেলা সমন্বয় বৈঠকে উত্থাপন করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি।

সিএনজি সমিতির সভাপতি নুরুননবী বলেন, সেতু ভেঙে গেলে সবাই যানবাহনের দিকে আঙুল তোলেন। চালককে দোষারোপ করেন। কিন্তু এ জন্য চালকেরা দায়ী নয়। বেইলি সেতুটি কোনো রকমে টিকে আছে। একটি ভেঙে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সেতুটি ঠিক করার জন্য আমরা আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন, আমি বেলী সেতুটি ঝুঁকিপূন্যের কথা শুনেছি এবং সরেজমিন পরির্দশন করেছি। দ্রুত সংস্থার অথবা বিকল্প সড়ক স্থাপন করে যানবাহন চলাচলে স্বাভাবিক রাখার জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের অবগত করেছি।