শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

কাচালং সরকারি ডিগ্রী কলেজ কতৃক ইউএনও কে বিদায় সংবর্ধনা

২৪৯

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার এর পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে কাচালং সরকারি ডিগ্রী কলেজ পরিবার। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন। প্রভাষক কামাল হোসেন মীর এর সঞ্চালনায় কলেজ শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এবং সিনিয়র প্রভাষক গৌরিকা চাকমা।

এসময় বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বাঘাইছড়িতে যোগদানের প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর বদলী হচ্ছেন, এই অল্প কয়েক মাসে বাঘাইছড়িবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি বিশেষ করে কাচালং কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের প্রিয় মানুষ হয়ে ছিলেন।

বিদায় সংবর্ধনায় কাচালং সরকারি ডিগ্রী কলেজ পরিবারের পক্ষ থেকে রুমানা আক্তারকে সম্মানা স্মারক প্রদান করা হয়।