শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

নানিয়ারচর জোন কর্তৃক ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

৬৪
তুফান চাকমা, নানিয়ারচর
রাঙ্গামাটি নানিয়ারচরে জোন কর্তৃক গরীব, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (১৮ এপ্রিল) নানিয়ারচর জোনের ব্যবস্থাপনায় অত্র জোনের আওতাধীন জুরুপ্প্যা পাড়া এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, (পিএসসি)। পাশাপাশি বুড়িঘাট আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় হত-দরিদ্র পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বুড়িঘাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ ওয়াহিদুর রহমান।
জোন সূত্রে জানা যায়, “*সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের* ” আওতায় বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।  উক্ত কর্মসূচীতে সর্বমোট ৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।