শিরোনাম
কাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক

কাপ্তাই হ্রদের বুকে নৌকার খেলা

আজকে খুশির দিন কিন্তু দুঃখের বিষয় : দীপংকর তালুকদার এমপি

৯৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, আজকে খুশির দিন, কিন্তু দুঃখের বিষয়। অতীতেও অনেক রাজনৈতিক হত্যাকান্ড ঘটেছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের নিমর্ম হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। ঐসময় ঘাতকের গুলি থেকে রক্ষা পায়নি ছোট শিশু শেখ রাসেলও।

রবিবার (১৮অক্টোবর) বিকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ রাসেল কেবল একটি নাম নয়,সমগ্র বাংলার অবহেলিত,পশ্চাৎরত ও বঞ্চিত শিশুদের হাসির প্রতীক এবং তাদের উদ্যোগের প্রতীক। সেটিকে স্মরণ করে রাখার জন্য শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ,রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, পিএসসি, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আহ্বায়ক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সচিব মোহাম্মদ শফিউল আজম প্রমুখ। পরে অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে কাপ্তাই হ্রদের মধ্য টিলা হতে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্টের মধ্যে ৩৪টি দল অংশগ্রহণ করেছে। তম্মধ্যে বিভিন্ন দুর্গম এলাকা হতে অংশগ্রহণকারী পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ১০টি দল, প্রতিটি দলে ২জন করে; মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১১টি দল, প্রতিটি দলে ২জন করে; পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ৯টি দল, প্রতিটি দলে ২১জন করে; এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৪টি দল, প্রতিটি দলে ১৫জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন সুপর্না ত্রিপুরা ও সাথী, ২য় স্থান অধিকার করেছেন কল্পনা ত্রিপুরা ও সাথী এবং ৩য় স্থান অধিকার করেছেন শান্তি দেবী ত্রিপুরা।

পুরষ সাম্পানে ১ম স্থান অধিকার করেছেন জলকান্তি ত্রিপুরা এবং ২য় স্থান অধিকার করেছেন জনাব জামাল উদ্দিন। পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন শিরমনি ত্রিপুরা ও তার দল, ২য় স্থান অধিকার করেছেন সবিল ত্রিপুরা ও তার দল এবং ৩য় স্থান অধিকার করেছেন যুবরাজ ত্রিপুরা ও তার দল। মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন চিকনা ত্রিপুরা ও তার দল এবং ২য় স্থান অধিকার করেছেন সবিতা ত্রিপুরা ও তার দল। এসময় রাঙ্গামাটির সদর ও বিভিন্ন দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী জনসাধারণ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।