শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে বীরঙ্গনা হ্লাম্রাসং মারমা পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি

১৫১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

মহালছড়িতে বীরাঙ্গনা হ্লাম্রাসং মারমা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার আগেই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রাত ৯ টায় নিজ বাড়িতে মারা যান। ফলে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়ায় দাহক্রিয়া সম্পন্ন করা হলো। গতকাল ১১ আগষ্ট বুধবার রাত ৯ টায় উপজেলার বাবু পাড়া গ্রামে নিজ বাড়িতে ৬৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকাল ৩ টায় সামাজিক শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হবে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, বীরঙ্গনা হ্লাম্রাসং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের দ্বারা নির্যাতিত হন। বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে ছেড়ে দেওয়া হতো। মুক্তিযুদ্ধের সময় তার কারণে অনেক মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী পাক হানাদারদের নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছিলো। উচিত ছিলো মৃত্যুর আগে বীরঙ্গনা হিসেবে স্বীকৃতি পাওয়া। কিন্তু তা তিনি পেলেন না।

স্থানীয় মুক্তিযোদ্ধা এ,কে,এম হুমায়ূন কবীর বলেন, হ্লাম্রাসং মারমা কম সময়ের মধ্যেই বীরঙ্গনা হিসেবে অবশ্যই স্বীকৃতি পাবে। কিন্তু দুর্ভাগ্য, মৃত্যুর আগে তিনি কিছুই পেলেন না।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ হ্লাম্রাসং মারমা’র মৃত্যু ঘটনাটি নিশ্চিত করেছেন।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন, বীরঙ্গনা হিসেবে গেজেট প্রকাশিত না হলে কাউকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহকার্য কিংবা দাফন করার কোন সুযোগ নেই। তারপরও হ্লাম্রাসং মারমার দাহক্রিয়া সম্পন্ন করার জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং মহাছড়ি উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ১৫ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।