শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

১৯ আগষ্ট থেকে খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র

৫৭

॥ মোঃ আরিফুর রহমান ॥

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে দেশের সকল পর্যটন কেন্দ্র। আগামী ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করা যাবে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, পর্যটনকেন্দ্র-রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যা শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। সড়ক নৌ ও রেলপথে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহণ চলাচল করতে পারবে। তবে সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে সর্বাত্মক লকডাউন তুলে নিয়ে ১১ আগস্ট থেকে আসনের সমান যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহণ চালুর সিদ্ধান্ত জানায় সরকার। খুলে দেওয়া হয় অফিস-আদালত, দোকানপাট ও বিপণি বিতান। আজ পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হলো।