শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

বান্দরবানে নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত

৫৫

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৮৪% জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯জন,রুমা উপজেলা ২ জন, থানচি উপজেলা ১জন, লামা উপজেলা ২ জন, ৬ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০ জন।
বুধবার (১১ আগষ্ট) সকালে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৬শত ৭০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ৮শত ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৭৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ৯৭ জন ও ১হাজার ৫শত ৬৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।