শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাজস্থলীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

৫০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ছাগলখাইয়া এলাকায় অনীমা দাশ( ২৫) নামক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে নিজ শাশুরবাড়ীতে সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার একই এলাকার জুয়েল দাশের সাথে বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে তিন বছরের একটি ছেলে রয়েছে। মঙ্গলবার সকালে অনীমার সাথে তার স্বামীর কথা কাটা কাটি হয়ে পারিবারিক কলহের জের ধরে নিজ রুমে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্নহত্যা করে। পরে বাড়ীর লোকজন তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্বার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্বার করে ময়নাদতন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, তিনি স্বামীর সাথে কলহের জের ধরে আত্নহত্যা করেন। এখনও কেন আত্নহত্যা করেছেন নিশ্চিত না। এ কারনে লাশ ময়না তদন্ত করা হবে। আপাতত এ বিষয়ে অপমৃত্য মামলা হবে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।