শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

অসহায় প্রতিবন্ধীদের উন্নত খাবার পরিবেশন করে জন্মদিন পালন

৮৬

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি গ্রামে প্রতিবন্ধী কিশোর চাকমা পরিচালিত ” স্বপ্ন প্রতিবন্ধী আশ্রম” এ থাকা প্রতিবন্ধীদের উন্নত খাবার পরিবেশন করে জন্ম দিন পালন করেছেন নাম প্রকাশে অনেচ্ছুক ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন ছাত্রী।

মঙ্গলবার(১০ আগষ্ট) দুপুর স্বপ্নের প্রতিবন্ধী আশ্রমে থাকা প্রতিবন্ধীদের জন্য উন্নত খাবারের মধ্যে ছিলো ভাত, ফলমূল ও পানীয়। প্রত্যেককে ২ শত টাকা করে প্রদান করা হয়।

জন্মদিন পালনকারীর পক্ষে ছিলেন, সংবাদকর্মী মিল্টন চাকমা ও স্কুল শিক্ষক আলোময় চাকমা। আশ্রমের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধী কিশোর চাকমা জন্মদিন পালনকারীর জন্য সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে সার্বিক মঙ্গল কামনা করেছেন।

জন্মদিন পালনকারী বলেন, বিশাল কেক কেটে রঙঢঙ করে অযথা অর্থ ব্যয় না করে অসহায় প্রতিবন্ধীদের নিয়ে জন্মদিন পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যতদিন বেঁচে থাকি ততদিন জন্মদিন পালন করলে অসহায়দের নিয়ে যাতে জন্ম দিন পালন করতে পারেন তার জন্য সকলের আশির্বাদ কামনা করেছেন তিনি।