শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক ১

৫৮

॥ মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোলানার পাড়া শূন্য রেখার এক রোহিঙ্গাকে ৩৩টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি।

সোমবার (৯ আগষ্ট) সকালে পালংখালি পাকা রাস্তার উপর টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

৩৪ বিজিবির সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির বিজিবির সদস্যরা রোহিঙ্গাকে সন্দেহ হলে তাকে তল্লাশি চালিয়ে ৪৭০ ভরী ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ ওই রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মোঃ জয়নুল আবেদীন (৬৫) পিতা মৃত ফজল আহমেদ। বাড়ী কোনার পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ৪৭০ ভরি। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ টাকা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।