শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে করোনা ১জনের মৃত্যু, শনাক্ত ২১

৪৫

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২১ জন । সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৬৫% । তবে চিকিৎসাধীন অবস্থায় ১জন মৃত্যু বরণ করেছে। তিনি সদর উপজেলা লালমোহন বাগানে মৃত মহসীন’র স্ত্রী নুরজাহান বেগম(৬৯)। এনিয়ে জেলার করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯জন, রোয়াংছড়ি উপজেলা ১ জন,রুমা উপজেলা ১ জন, থানচি উপজেলা ১জন, লামা উপজেলা ৪ জন, আলীকদম উপজেলা ১জন ও ১জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০ জন।

সোমবার (৯ আগষ্ট) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪২ জন ও একহাজার ৪৪৮ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এ পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছেন।