শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে অস্ত্রসহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আটক

৭৩

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মহালছড়িতে সেনা অভিযানে ৯ আগষ্ট ভোর ৩ টায় দুরছড়ি এলাকা থেকে বিরাজ মনি চাকমা (৩৮) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোন এর সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্রে জানা গেছে, বিরাজ মনি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মূল সংগঠনে থেকে দীর্ঘদিন যাবত দুরছড়ি এলাকায় চাঁদাবাজি,হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল এবং ২০১৮ সালে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। বিরাজ মনি চাকমা কে গ্রেপ্তার করার পর তল্লাশি করে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি রাঙ্গামাটির নানিয়ারচর থানার এজাহারভুক্ত আসামি। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে মহালছড়ি জোনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মহালছড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বিরাজ মনি চাকমা নামে একজনকে আটক করেছে শুনেছি। তবে এখনো থানায় হস্তান্তর করেনি। থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেনাবাহিনী বিরাজমনি চাকমা নামে একজনকে অস্ত্রসহ আটক করে। আটক ব্যক্তিকে অস্ত্র মামলায় অন্তর্ভুক্ত করে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হবে।