শিরোনাম
মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালাপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎবান্দরবনের থানচির নারিকেল পাড়া সড়কের বেহাল দশায় দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারাঙ্গামাটির লংগদুতে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৬৮, অনুপস্থিত- ৮ জনপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক দাদু’র নিকট খোলা চিঠি-০১খাগড়াছড়ির মানিকছড়িতে পেলোডার চুরির ঘটনায় গ্রেফতার-১বিলাইছড়ি কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতকাপ্তাইয়ে কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনকাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনসবার আগে বাংলাদেশ তাই দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বরকলে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

৮৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

বঙ্গমাতা,”সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙ্গামাটির বরকল উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর – ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা, দোয়া,দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ অগাষ্ট) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা।

এসময় উপজেলা বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা,প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৬জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ৩জনকে ২হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।