শিরোনাম
মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালাপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎবান্দরবনের থানচির নারিকেল পাড়া সড়কের বেহাল দশায় দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারাঙ্গামাটির লংগদুতে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৬৮, অনুপস্থিত- ৮ জনপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক দাদু’র নিকট খোলা চিঠি-০১খাগড়াছড়ির মানিকছড়িতে পেলোডার চুরির ঘটনায় গ্রেফতার-১বিলাইছড়ি কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতকাপ্তাইয়ে কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনকাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনসবার আগে বাংলাদেশ তাই দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে

৪৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৮ আগষ্ট) সকাল ৯টায় মানিকছড়ি উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়’র উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু সাফল্যে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রায়ই কারাবন্দি থাকতেন। এই দুঃসময়েও একদিকে স্বামীর কারামুক্তিসহ বাংলাদেশ আওয়ামীলীগ পরিচালনা ও অন্যদিকে সংসার, সন্তানদের লালন-পালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়ে স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতার সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবকেও সপরিবারে নৃশংসভাবে হত্যা করে, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

পৃথক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম, যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।