শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রুমায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

১০২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রুমা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ সন্তান শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিন বাহাদুরের পক্ষে দরিদ্র শিক্ষার্থী দের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পাইন্দু ইউনিয়নের চাঁন্দা হেডম্যান পাড়ার ছাত্রলীগ নেতা সিংথোয়াইমং মারমার উদ্যোগে পড়ুয়া শিক্ষার্থী মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রলীগের সভাপতি রিনসাং বম বলেন, জনকল্যাণের জন্য ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে আছে। যেকোনো অসুস্থ মানুষের পাশে থাকবে ছাত্রলীগের হ্যালো এ্যাম্বুলেন্স। আওয়ামী লীগ মানবিক সরকার বলেই মানুষের কল্যানে পাশে পাশে আছে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পরে ৪০জন দরিদ্র শিক্ষার্থির মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে এসাইনমেন্ট খাতা বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় পাইন্দু ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝেও শিক্ষাসামগ্রিসহ পুষ্টিযুক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন ছাত্র নেতা সিংথোয়াইমং মারমা।

এসময় চান্দা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুমংপ্রু মারমা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি মংপাইখয় মারমা ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।