শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

থানচিতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

৯২

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে জাতির পিতার বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে প্রথম বারের মতো সকল শ্রেনীর পেশা মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনে আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে যথাযথ মর্যাদায় তার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণে মধ্যদিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিহ হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায়, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমূখ।

আলোচনা সভাতে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিল।

বক্তারা আরো বলেন, তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন। পঁচাত্তরের পনেরই আগস্ট নারকীয় হত্যাযজ্ঞের প্রথম শহীদ হন শেখ কামাল।