শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

মহালছড়িতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন

৪২

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী ৬ শত পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। শনিবার (১ মে) সকালে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে নিরাপদ দুরত্ব বজায় রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্ধী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা, সদস্য মংক্যাচিং চৌধুরী, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পপাদক জুুয়েল চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, ,উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রনজিত দাশ, উপজেলা যুবলীগ সভাপতি দীপন ধর, সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবকলীগ সভাপতি লিটন আচার্য্য, সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রোকন মিয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা প্রমূখ।

প্রধান অতিথি বলেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার কঠোর ভুমিকা রেখে চলেছেন। করোনার এ দুর্যোগ পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী সবসময় সাধারণ জনগণের পাশে রয়েছে। করোনা পরিস্থিতি যাতে ভয়বহ রূপ নিতে না পারে সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।