শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

বান্দরবানে করোনা আক্রান্ত মৃত ব্যক্তি গোসল দাফন ও সৎকার বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

৪৬

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির গোসল, দাফন-কাফন ও সৎকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১মে) সকালে বান্দরবান গাউছিয়া কমিটির লাশ দাফন টিমের আয়োজনে খানকায়ে সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার অডিটরিয়াম হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় দিনব্যাপী প্রশিক্ষণে ২২জন স্বেচ্ছাসেবক অংশ নেন এবং প্রশিক্ষকেরা স্বেচ্ছাসেবকদের কিভাবে নিজেদের সুরক্ষিত রেখে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল, দাফন-কাফন ও সৎকার করতে হবে সেই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামুলক প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় বান্দরবান গাউছিয়া কমিটির লাশ দাফন টিমকে প্রশিক্ষণ প্রদান করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ এর চট্টগ্রাম চন্দনাইশ টিমের টিম প্রধান মাওলানা সোলায়মান ফারুকী।

প্রশিক্ষনে প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, গাউছিয়া কমিটি বান্দরবান জেলা শাখার উপদেষ্টা মুহাম্মদ আব্দুল করিম, সহ-সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনীসহ প্রশিক্ষণাথীরা এসময় উপস্থিত ছিলেন।

বান্দরবান গাউছিয়া কমিটির লাশ দাফন টিমের স্বেচ্ছাসেবকরা জানান, শুধু মুসলমান নয় বৌদ্ধ,খ্রীস্টান ও সনাতন ধর্মালম্বী করোনা আক্রান্ত ব্যক্তিদের অক্সিজেন সেবাসহ বিভিন্ন সাহায্য সহযোগিতার পাশাপাশি করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির গোসল, দাফন-কাফন ও সৎকার কাজে সহযোগিতা করে যাবে এই কমিটি।