শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

লামায় পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

৩৭

॥মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ডিসি রোড সংলগ্ন নাপিতার ঝিরি এলাকায় পিকআপ উল্টে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের লামা হাসপাতালে আনা হয়েছে। আজ শনিবার (১৭ এপ্রিল ২০২১ইং) বিকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ মানিক (৩৫) লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাপমারা ঝিরি এলাকার মোঃ শাহ আলমের ছেলে ও পিকআপের হেলপার ছিল। আহতরা হলেন, গজালিয়া ইউনিয়নের গাইন্ধা পাড়ার অংশৈহ্লা মার্মার ছেলে অংচিংশে মার্মা (৩০), একই পাড়ার চিংহ্লা প্রু মার্মার ছেলে সুইহ্লাচিং মার্মা (৩৮) ও ধুংচাই মার্মার ছেলে থুইচাংপ্রু মার্মা (৩৫)। আহতরা সকলে পিকআপের শ্রমিক।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, মোঃ মানিক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাইন্ধা পাড়ার বাসিন্দা জয় মার্মা বলেন, খালি পিকআপটি মাল আনার জন্য লামা থেকে গজালিয়া যাচ্ছিল। যাত্রাপথে গজালিয়া বাজারে একটু আগে নাপিতার ঝিরি এলাকায় পাহাড় নামার সময় গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার উপরে দুই তিন বার উল্টে গেলে গাড়ির ড্রাইভার সহ সকলে আহত হয়।

জানা যায়, গাড়ির ড্রাইভার মোঃ এনাম দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। তার মাথায়ও আঘাত পেয়েছে বলে অন্যান্য আহতরা জানায়। গাড়ি লাইসেন্স নাম্বার ঢাকা ল-২৩৩।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লামা হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেয়া হয়েছে। নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার কথা শুনে লামা হাসপাতালে উপস্থিত হয়, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।