শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাটিরাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

৪৮

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে,’মুজিব বর্ষের প্রতিশ্রুতি- জোরদার করি দুর্যোগ প্রস্তুুতি’।

সোমবার (২২ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস ও ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীলের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, রির্সোচ ইন্সট্রাক্টার মোঃ আসগর হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।