শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে ত্যাগ ও সেবা অভিযান

৫৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥ 

‘বিধাতায় বিশ্বাসী হই নতুন দিনের আশায়, দরিদ্রদের সেবা করি গভীর ভালবাসায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পেন উদ্যোগে মানিকছড়িতে ত্যাগ ও সেবা অভিযান-২০২১ উদযাপন করা হয়েছে।

রবিরাব (২১ মার্চ) বিকালে নিজস্ব কার্যালয়ে মাঠ সহায়ক জীবন্ত তালুকদার’র সঞ্চালনায় ত্যাগ ও সেবা অভিযান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা। অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম গুরুগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রতি বছর ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ৩ মাস ব্যাপী কারিতাসের এই ত্যাগ ও সেবা অভিযানের মাধ্যমে দান সংগ্রহের কাজ চলে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকজন এই দানে অংশগ্রহণ করে। বিধাতায় বিশ্বাসী হয়ে পরকালের সর্গ সুখ লাভের আশায় সবাই দান করেন। এই দানের টাকা চিকিৎসা ও অন্যান্য সেবা মুলক কাজে ব্যয় হয়। বিশেষ করে যারা দরিদ্র সমাজে বসবাস করে তাদের সাহায্যার্থে। তাই সবাইকে অসহায় দীন-দরিদ্রদের পাশে থেকে সেবামূলক কাজ করে অসহায় প্রতিবেশীকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্টান শেষে এগ্রো ইকোলজি প্রকল্পে সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা ও মাঠ সহায়ক আবাইশি মারমাকে ১০ বছর এ লং সার্ভি অ্যাওর্য়াড প্রদান করা হয়।