শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দীঘিনালায় ত্রিপুরা কল্যান সংসদ’র ত্রি-বার্ষিক সম্মেলন

৪৯

॥ সোহেল রানা দীঘিনালা ॥
ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ’র মূলনীতি শ্লোগাকে ধারন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ খাগড়াছড়ির দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মার্চ) সকালে উপজেলার জামতলী সুধীর মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা।

পরে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি ও ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা’র সভাপতিত্বে আলোচনা সভায় শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হরিপদ ত্রিপুরা, কেন্দ্রীয় সহ মহিলা বিষয়ক সম্পাদক ও ঘুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা প্রমূখ।

আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে ঘনশ্যাম ত্রিপুরাকে পুনরায় দ্বায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি সহ সভাপতি পদে স্নেহাশীষ ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে বিবাশ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক খগেশ্বর ত্রিপুরাকে দ্বায়িত্ব প্রদান করা হয়।