শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত-১

৬৭

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের দূর্গম এলাকায় কনসম ঝিরিতে রবিবার (১৪মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ক্রইলং ম্রো আলীকদমের সমথং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শী মেইনপং ম্রো জানান, ক্রইলং ম্রো কনসম ঝিরিতে রাতে জাল পেতে রাখতেন। সকালে গিয়ে সেই মাছ আনতেন। তিনি আরোও বলেন রবিবার সকালে তারা তিনজন একসঙ্গে বের হন। ক্রইলং যান কনসম ঝিরিতে। বাকি দুজন ছিলেন অন্য ঝিরিতে। এ সময় একটি ছানাসহ মা ভালুক এসে ক্রইলংকে আক্রমণ করে। পরে প্রাণীটি পাহাড়ের মধ্যে চলে যায়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, সেনাবাহিনী আহত ক্রইলংকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আলীকদম সেনাবাহিনীর সহযোগীতায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে নেয়া হয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি জুম কাটতে যাওয়ার সময় বান্দরবান সদরের চিম্বুক ম্রো পাড়ায় ভালুকের আক্রমণের শিকার হন ইয়ান ওয়াই ম্রো ও পাঁচ বছরের নাতি মাংলিউ ম্রো। তাদের উদ্ধার করে বান্দরবান ইম্যানুয়েল মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।