শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শখ করে সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

৪৭১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে শখ করে বাই সাইকেল চালাতে গিয়ে মোঃ সাব্বির হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার পূর্ব তিনটহরীর মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ঐ ব্যক্তির বাড়ি চট্টগ্রামের পশ্চিম রাউজান এলাকার সালদি সরকার বাড়ির আবুল কালাম’র ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, পূর্ব তিনটহরীর মুসলিম পাড়া এলাকার কয়েকজন ছেলে বাইসাইকেল চালাচ্ছিলেন। তখন তাদের কাছ থেকে শখের বসত বাইসাইকেল চালাতে চাইলে তাকে একজন বাইসাইকেল দেন। এক পর্যায়ে উঁচু পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টিলার নিচে থাকা কালভার্টের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শখ করে বাইসাইকেল চালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরবর্তি কার্যক্রম চলমান রয়েছে।