শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

৩৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের পাশে দাঁড়ালেন সেনাবাহিনী। রবিবার (০৭ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি সদর সেনা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর আব্দুর রাজ্জাক।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটি জেলার গরীব ও দুস্থ পরিবারে মাঝে সেনাবাহিনী নিজস্ব প্রাপ্ত রেশন বাঁচিয়ে আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোন দূর্যোগপূর্ণ মূহুর্তে জনগণের পাশে ছিল। এর ধারাবাহিকতায় রাঙ্গামাটি শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন সহ সেনা সদস্যরা।

উল্লেখ্য,শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকার খাদ্য গোডাউনের পিছনে ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।