শিরোনাম
কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর 

বান্দরবানে দুঃস্থ ও অসহায় মানুষের বিনামুল্যে চিকিৎসা সেবায় সেনারিজিয়ন

১০৮

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রায় ৫শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে বান্দরবান সেনারিজিয়ন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে এবং বান্দরবান সেনারিজিয়ন ও স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্বাবধনে বান্দরবান আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনের শুরু হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে প্রাথমিক চিকিৎসা,মেডিসিন,দন্ত চিকিৎসা, সার্জারী,পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এসময় গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরণের ঔষধ বিতরণ করা হয়।

বান্দরবানের ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক মেজর মোঃ সাইফুল ইসলাম জানান, প্রতিমাসে ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে আমরা এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে থাকি এবং গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন ধরণের ঔষধ বিতরণ করা হয়। তিনি আরো জানান,মেডিকেল ক্যাম্পেইনে এ প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যাদের জটিল রোগ রয়েছে তাদের আমরা এমডিএস হাসপাতালের মাধ্যমে উন্নতমানের চিকিসা ও বিনামুল্যে ঔষধ প্রদান করে থাকি।

এসময় উপস্থিত ছিলেন ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক মেজর মোঃ সাইফুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমাসহ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তাবৃন্দ।