শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রোগীকল্যাণ সমিতিকে ইসিজি মেশিন প্রদান করলেন দেশ উন্নয়ন লিঃ

১৫৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশের অন্যতম ঠিকাদারী প্রতিষ্ঠান দেশ উন্নয়ন লিমিটেড কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য রোগীকল্যাণ সমিতির নিকট দু‘টি অত্যাধুনিক ইসিজি মেশিন প্রদান করেছেন।

সোমবার (২২ফেব্রুয়ারি) সকালে সংস্থাটির সত্ত্বাধিকারী ও সমাজসেবক জসিম উদ্দিন চৌধুরী মন্টু চমেক হাসপাতালে রোগীকল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এমফিল এর নিকট ইসিজি মেশিন দু‘টি হস্তান্তর করেন।

তিনি করোনা পরিস্থিতিতে রোগীকল্যাণ সমিতির কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং রোগীকল্যাণ সমিতির সাথে আজীবন সম্পৃক্ত হয়ে থাকতে চান বলে জানান। সমিতির সভাপতি দেশ উন্নয়ন লিমিটেডকে মহৎ উদ্যোগটির জন্য ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন রোগীকল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার, সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, পাঠাগার সম্পাদক আলহাজ্ব জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব মাহামুদুল হাসান ও আলহাজ্ব মুজিবুল হক সিদ্দিকী।