শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১২৫

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আত্ম-ত্যাগ করেছেন তাদের স্মরণে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বরকল প্রেস ক্লাব,ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক -ছাত্র ছাত্রীবৃন্দ,স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) সহ অন্যান্য সংস্থা।

শুরুতে প্রভাত ফেরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে উপজেলা পরিষদ সত্বর থেকে রেলী বের করা হয় এবং প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২১শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী টিটু ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সতীশ শঙ্কর চাকমা প্রমূখ

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,বরকল উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক ও ছাত্র -ছাত্রীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।