শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

থানছিতে ট্রাক উল্টে চালক নিহত- ১

১২৫

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানের থানচিতে নির্মাণাধীন লিক্রে সড়কে আবারও ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ফেব্রুয়ারী)সকালে বান্দরবান থানচি উপজেলার সদর ইউনিয়নের লিক্রে মিয়ানমার সীমান্ত সড়কের উনত্রিশ এলাকা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শরীফ উদ্দিন (৩২)। বান্দরবান সদরের হাফেজঘোনার বাসিন্দার গনি ড্রাইভারের পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় যায়, ডাম্পারটি পণ্যবহন করে আসছিল, এই সময় চালক নিয়ন্ত্রন হারালে খাদে পরে যায়। এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সড়ক দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গেল ২১ জানুয়ারি বৃহস্পতিবার সম্প্রতি একই সড়কে মালবোঝাই ট্রাক উল্টে আরও ৫ শ্রমিকের মৃত্যু হয়েছিল।