কাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলাস্থ দারুস সালাম নূরানী মাদ্রাসাটি এখন ভাঙ্গনের মুখে। বৃষ্টির কারনে বিভিণ্ন সময়ে পাশের মাটির ধ্বসে পড়ার কারনে বতমানে শিক্ষা প্রতিষ্ঠানটির এই অবস্থা। এতে করে শিক্ষার্থীরাও আতঙ্ক নিয়ে মাদ্রায় আসছে। প্রতিষ্ঠানটির আশপাশ ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় ক্ষতির বড় আকার আশঙ্খা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া বন বিট অফিসের পাশে অবস্থিত দারুস সালাম নূরানী মাদ্রাসাটিতে ৫০ জন শিক্ষার্থীকে কয়েক শিফটে পাঠদান করাচ্ছেন অত্র মাদ্রাসার চারজন শিক্ষক। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে কিছু সংকট রয়েছে। তবে সেগুলো থেকে উত্তরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে নেয়া সম্ভব।
প্রতিষ্ঠানটির পাশের পাহাড় ধসের কারনে যেকোনো মুহূর্তে ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়তে পারে। দারুসসালাম নূরানী মাদ্রাসার সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, মাদ্রাসার পাশের পাহাড় ধ্বসের কারণে মাদ্রাসাটি ঝুঁকির মধ্যে রয়েছে। মাটি ধারক দেওয়ালের মাধ্যমে টেকসই প্রকল্প গ্রহণ করলে অবকাঠামো উন্নয়ন জরুরি। এ বিষয়ে কথা হলে স্থানীয় সমাজ সেবক মোঃ কামাল হোসেন জানান, এবারের বৃষ্টিতে পাশের পাহাড়ের কিছুটা অংশ ধ্বসে পড়েছে। আমরা বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। এ বিষয়ে কথা হলে স্থানীয় মেম্বার আবুল হাসেম জানান, মাদ্রাসার সংস্কারের জন্য পার্বত্য উন্নয়ন বোর্ড একটা প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে মাদ্রাসাটি ঝুঁকি মুক্ত হবে।
মসজিদ কমিটির সভাপতি এম আর হোসাইন জহির জানান,মাদ্রাসার টেকসই উন্নয়নে ও পাহাড় ধ্বসের ঝুঁকি এড়াতে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এবং দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি। বড় ধরনের ঝুকিঁ এড়াতে মাদ্রাসার আশপাশে ভাঙ্গন প্রদিতরোধে ধারক দেওয়াল প্রয়োজন।