শিরোনাম
মন্ত্রীরা সংসদে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই: মামুনুল হকরাঙ্গামাটিতে সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা এঁর পরলোক গমনমানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশেখাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবন করায় যুবকের কারাদন্ডবান্দরবানের রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম গড়তে অঙ্গীকারনামায় স্বাক্ষরসড়ক ধ্বসে কাপ্তাইয়ে ব্যাঙছড়ির শত পরিবারের ভোগান্তিরাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৯ রোহিঙ্গা আটকবিএনপির প্রতিষ্ঠা গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করার দিনকাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার চারা বিতরণখাগড়াছড়ির রামগড় বিজিবির আওতাধীন রহমতপুর বিওপি উদ্বোধন

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার চারা বিতরণ

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আয়োজনে পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলীর স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১৮ হাজার ৬০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এসব চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাজ্জাদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার ও রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বল্পমেয়াদি ফলদ, দীর্ঘমেয়াদি বনজ ও ঔষধি প্রজাতির চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে আমলকী, বেল, তেঁতুল, সুপারি, নারকেল, মেহগনি, লোহাকাঠ, গর্জন ও দেবদারু। এ ছাড়া একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেঞ্জে আরও ৫ হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান বলেন, জাতীয় বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে এবং পরিবেশ সংরক্ষণে সরকারি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব গাছ দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।